বছরের জানুয়ারি-আগস্ট এই ৮ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২১ দশমিক ৭৭ শতাংশ কমেছে। মার্কিন প্রতিষ্ঠান ওটেক্সার তথ্যের ভিত্তিতে বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশের পোশাকপণ্যের এই মূল বাজারে চাহিদা কম থাকায় রপ্তানির পরিমাণ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সেস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুসারে, এ বছরের প্রথম ৮ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার মূল্যের পোশাকপণ্য রপ্তানি করেছে, যার পরিমাণ গত বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

Post a Comment