Tuesday, 24 October 2023
Monday, 23 October 2023
১১৬৮ বল পর পাওয়ার প্লেতে পাকিস্তানের ছক্কা
ওয়ানডে বিশ^কাপের ২২তম ম্যাচে আজ চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে আফগান পেসার নাভিন উল হকের তৃতীয় বলে ছক্কা মারেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এর মাধ্যমে এ বছর ২০ ইনিংস ও ১১৬৮ বল পর প্রথম পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
তবে সর্বশেষ গত বছরের জুনে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে ছক্কা মেরেছিলো পাকিস্তান। সব মিলিয়ে ২২ ইনিংস ও ১৩৬২ বল পর পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
অবশেষে বিশ^কাপে এসে আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটে পাকিস্তানের।
গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাহ খাওয়ার বলেন, এই মামলায় ‘আজ তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে।’ ওই কারাগারে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে।
দুর্নীতির দায়ে গত আগস্টে সাবেক এই ক্রিকেটারকে তিন বছরের কারাদ- দিলেও পরে তার সাজা বাতিল করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত আরো গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
সরকারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়, এই মামলা ক্যাবল ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। এই ব্যাপারে খান প্রমাণ হিসেবে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সামরিক বাহিনী ইমরান খানের এমন দাবি প্রত্যাখান করেছে।
খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।
খানের আইনজীবীরা বলেন, এই মামলায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদ-ের বিধান রয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে দু’টি ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭
Monday, 16 October 2023
ঢাকা অবরোধ করলে ‘শাপলা চত্বরের চেয়ে’ করুণ পরিণতি: বিএনপিকে কাদের
আওয়ামী লীগ নেতা বলেন, “বিদেশি সমীক্ষা এসে পড়েছে, বাংলাদেশের ৭০ ভাগ লোক আওয়ামী লীগকে সমর্থন করে”

সরকারবিরোধী ‘চূড়ান্ত আন্দোলনে’ বিএনপি ঢাকা অবরোধের মতো কর্মসূচি দিতে চাইলে ‘পরিণতি’ ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের কাহিনি স্মরণ করিয়ে বলেছেন, বিএনপির পরিণতি ‘এর চেয়ে খারাপ হবে’।
সোমবার বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা।
কাদের বলেন, "আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। লুকিয়ে, চুরি করে ঢুকছ? এরপরে পালাবার পথ পাবে না।”
এক দশক আগে হেফাজতের ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির কথা স্মরণ করে আওয়ামী লীগ নেতা বলেন, “শাপলা চত্বরে থেকে কী হলো শেষ রাতে? পালিয়ে গেল না? আমি বলতে চাই না, আরও করুণ পরিণতি হবে বিএনপির। শেখ হাসিনা মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।"
১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে ২০১৩ সালের ৫ মে বিকেলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলামীর নেতা-কর্মীরা। সরকার পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে ‘না সরার’ ঘোষণাও দেয়। তবে মধ্যরাতে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ অভিযানে হেফাজত-কর্মীদের সরিয়ে দেওয়া হয়। এরপর ধর্মভিত্তিক সংগঠনটি ঢাকায় আর বড় কর্মসূচি নিয়ে আসতে পারেনি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ে দুর্গা পূজার পর থেকে ‘চূড়ান্ত আন্দোলনে’ নামতে বিএনপি যে ঘোষণা দিয়েছে, সেখানে ঢাকা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সরকার পতনের দাবিতে গত বছরের ডিসেম্বরে বিএনপির আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে কাদেরের বক্তব্যে।বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন, "খেলা হবে, ছাড় দেব না ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। আওয়ামী লীগের অ্যাকশান, যুবলীগের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশন।”বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা।আগামী ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগও রাজধানীতে জমায়েত করবে বলেও জানান কাদের। তিনি বলেন, “‘চুরি করে’ এসে ঢাকায় আত্মীয় স্বজনের বাসায়, অতিরিক্ত কাপড় আনতে বলেছেন ফখরুল। তখন আমরা কি ললিপপ খাব?”
নেতা-কর্মীদের কাদের বলেন, "১৮ তারিখ আরও বেশি করে আসতে হবে। আন্দোলনের নবতর পথযাত্রার সূচনা করব, আন্দোলনের মিছিল নিয়ে বয়ে যাব বিজয়ের বন্দরে।”
‘মিথ্যা কথা আর কত বলবা’, ফখরুলকে প্রশ্ন
পশ্চিমা দেশগুলো থেকে ‘সাহস পাওয়ার’ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রেখেছেন, সেটি নিয়েও প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নেতা বলেন, " ফখরুল বলেন পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে নাকি বিএনপিকে সাহস যোগাচ্ছে? আমরা এটা জানি না, এখবর হাছা না মিছা? মিথ্যা কথা আর কত বলবা ফখরুল?
"পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, যারা বিদেশে কথা বলেছে, তারা বলেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এ কথা আমেরিকাও বলেছে, এ কথা ইউরোপও বলেছে। ফখরুল কোথা থেকে মিছা, আজগুবি খবর নিয়ে আসল?"
আগের দিন রাজধানীতে দলীয় এক কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, “একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে যে, আমরা একা নই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, পশ্চিমা বিশ্ব তারা কমিটেড টু ডেমোক্রেসি… এটার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তাদের যে কমিটমেন্ট আছে গণতন্ত্রের প্রতি, সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, এটা অস্বীকার করার উপায় নেই।“
জবাবে ওবায়দুল কাদের বলেন, "ফখরুল সাহস পাচ্ছেন বিদেশ থেকে, আমরা বাংলাদেশের জনগণের সমর্থনে সাহস পাচ্ছি। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ সঙ্গে আছে, ততক্ষণ ভয় নেই।
“বিদেশি সমীক্ষা এসে পড়েছে, বাংলাদেশের ৭০ ভাগ লোক আওয়ামী লীগকে সমর্থন করে।”
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলও বক্তব্য রাখেন।
যুব সমাবেশের অনুষ্ঠান সঞ্চালনা করের সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
জ্যাম্পার লেগ স্পিনে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস
দুই ওপেনারের শতক ছোঁয়া জুটির পরও ২০৯ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা।

গাজা দখল হবে ‘মারাত্বক ভূল’ : জো বাইডেন
ওয়াশিংটন, ১৬ অক্টোবর, ২০২৩ (এএফপি): ইসরাইল অবিরাম হামলা চালিয়ে অবরুদ্ধ গাজা
উপত্যাকাকে পরিণত করেছে মৃত্যুকূপে। ইসরাইলি হামলায় এই পর্যন্ত গাজার ২ হাজার ৬শ’ ৭০ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে নারী-পুরুষ ও শিশুসহ ৯ হাজার ৬শ’ জন।ফিলিস্তিনি ভূখ-ে সম্ভাব্য স্থল অভিযান চালানোর অপেক্ষায় নেতানিয়াহুর সরকারের সামরিক বাহিনী। গাজা ছেড়ে যেতে ফিলিস্তিনিদেরকে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর পরই স্থল, আকাশ ও সমুদ্র - তিন পথেই ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরাইল।
মার্কিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নেতানিয়াহু সরকারকে সতর্ক করেন বাইডেন। খবর এএফপি’র
এএফপি’র সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিবিএস নিউজ’কে এক ঘন্টার প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, গাজায় যা ঘটেছে, আমার দৃষ্টিতে তাহলো হামাস এবং হামাসের বন্ধুরা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।
আমি মনে করি, ‘ইসরাইলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল। কিন্তু ভেতরে প্রবেশ করে হিজবুল্লাহ ও হামাসের মতো বিদ্রোহীদের ধ্বংস করে দেওয়া প্রয়োজন।
গাজার মানুষদের ছেড়ে যাওয়ার জন্য একটি মানবিক করিডোর তৈরি করতে এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সমর্থন করেছেন বাইডেন। তবে ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালানো হামাসকে নির্মূল করা দরকার।
হামাসের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়ে মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না। আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। আমি নিশ্চিত যে, ইসরাইল জেণেভা কনভেনশন মেনেই কাজ করবে।
তবে বাইডেন ইসরাইলের জন্য প্রথমে একবার রণতরী পাঠিয়েছেন এবং এখন আবারো রণতরী পাঠিয়ে দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।র্ ইসরাইলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন বাইডেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি এবং তারা প্রেসিডেন্টের ভ্রমণ সম্পর্কে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না।
তবে বাইডেনের সফর ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের বড় বার্তা হিসেবেই দেখা হবে। যদিও বাইডেন হামাসের সঙ্গে সংঘাত ইস্যুতে সংযমের আহ্বান জানিয়ে আসছেন।
এদিকে উত্তর গাজার ইসরাইলি সীমানার কাছে বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। গাজাকে ঘিরে রয়েছে শত শত ইসরায়েলি সাঁজোয়া যান ও ভারী সামরিক সরঞ্জাম। এছাড়া গাজার আকাশে উড়ছে ইসরাইলের যুদ্ধ বিমান।
১৪ অক্টোবর শনিবার রাতে ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘বিস্তৃত পরিসরের’ গাজায় অভিযান চালানো হবে। তবে কবে, কখন এটি শুরু হবে সেটি নিশ্চিত করেনি দখলদারদের সেনা।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি রোববার জানান, খুব শিগগিরই গাজায় প্রবেশ করবে তাদের সেনারা এবং গাজায় গিয়ে হামাসকে ধ্বংস করবে তারা।
ঢাকা মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে আরো উন্নত করা হবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৩ (ডেক্স) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালকে আরো আধুনিক ও উন্নত করা হবে।
তিনি বলেন, "আমরা যদি ভবিষ্যতে জাতির সেবা করার আর একটি সুযোগ পাই, ইনশাআল্লাহ, আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ডিএমসিএইচ) এবং প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালের আরও উন্নয়ন করব।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাস্থ্য ও পরিকার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ কার্যক্রমের ৪র্থ পর্যায়ে ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ’কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধনকালে দেয়া ভাষণে একথা বলেন।
তিনি একই অনুষ্ঠানে পানি সম্পদ মণন্ত্রণালয়ের ৮০টি উন্নয়ন প্রকল্প ও পুন:খননকৃত ৪৩০টি ছোট নদী-খাল-জলায়ের উদ্বোধন এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটিকে ৪ থেকে ৫ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, কোভিড-১৯ না এলে এবারই তাঁর সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নের কাজ সম্পন্ন করে ফেলতো।
প্রধানমন্ত্রী কোভিডের ভ্যাকসিন আগে আনার জন্য, গবেষণার জন্য ১২শ’ কোটি টাকা অগ্রিম প্রদান, অনেক উন্নত দেশ না পারলেও বিনামূল্যে এ দেশের মানুষকে কোভিড ভ্যাকসিন প্রদান, টিকা সংরক্ষণে উন্নত শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা করা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান, তাদের জন্য আলাদা ভাতা প্রদান, পৃথক আবাসন ব্যবস্থা করা, তাদের নিরাপত্তার জন্য কোভিড প্রতিরোধী সুরক্ষা স্যুট আমদানী, টিকা প্রদান প্রক্রিয়ার ব্যয় এবং জনগণকে বাঁচাতে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের খতিয়ান তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, আমদানী-রপ্তানি বন্ধ থাকায় এবং রিজার্ভে টাকা জমা পড়ায় আমরা দুহাতে টাকা খরচ করে মানুষকে বাঁচিয়েছি।
তিনি বলেন, এসব খাতে অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় অনেক কাজ আমরা শুরু করতে পারিনি। ইনশাল্লাহ, আগামীতে সুযোগ পেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে যেমন উন্নত করবো তেমনি প্রত্যেকটি জেলা ও উপজেলার হাসপাতালগুলোকে আমরা আরো উন্নত করবো।
সারাদেশে ডাক্তার-নার্সদের আবাসনে সরকার উন্নত বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ শুরু করেছে, ভবিষ্যতে আরো করে দেয়া হবে। আগামীতে সুযোগ পেলে চিকিৎসার ক্ষেত্রে কোনরকম অবহেলা যেন না হয়, সে ব্যবস্থা তাঁর সরকার করে দেবে।
‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ কার্যক্রমের ৪র্থ পর্যায়ে এদিন ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ’কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন সহ দেশে এখন ২শ’টি ‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ করা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এরফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন চক্ষুসেবা পাচ্ছে। এ পর্যন্ত ২০ লাখ জনগণ এর সেবা গ্রহণ করেছে। ফলে অকাল অন্ধত্ব থেকে অনকেইে মুক্তি পেয়েছে, অনেক দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কমিউনিটি ক্লিনিকে এই সেবার ব্যবস্থা করা হবে।যশোরের শার্শা উপজেলা, পাবনার সাঁথিয়া উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সংশ্লিষ্টরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।প্রধানমন্ত্রী গত ১৫ বছরে বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনা সমন্বিত "জয়যাত্রা" নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর দুটি পৃথক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।বিএনপি’র চিন্তার দৈন্যতা ও স্বার্থপরতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কমিউনিটি ক্লিনিক করেছে। এগুলোতে যারা চিকিৎসা নেবে তারা আওয়ামী লীগকে ভোট দিতে পারে সে আতংকে খালেদা জিয়া ২০০১ পরবর্তি সময় ক্ষমতায় এসে জনস্বার্থের কথা চিন্তা না করে ’৯৬ পরবর্তি সময়ে তাঁর সরকার প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। এখন সারাদেশে ৫ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখান থেকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদানসহ নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এসব কমিউনিটি ক্লিনিক যাতে আর কেউ বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে দেয়া হয়েছে।তিনি বলেন, দেশে কোন মেডিকেল বিশ^বিদ্যালয় ছিলনা। বিএসএমএমইউ প্রতিষ্ঠা করার সময় বিএনপি’র ডাক্তারদের অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। কিন্তু দেশে এখন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সহ মোট ৫টি মেডিকেল বিশ^দ্যিালয় রয়েছে। আমাদের লক্ষ্য প্রত্যেক বিভাগেই একটি মেডিকেল বিশ^বিদ্যালয় করে দেব। কারণ আমাদের ডাক্তার, নার্স ও দক্ষ জনশক্তির পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে গবেষণারও প্রয়োজন। সেজন্য আলাদা ফান্ডও দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, ’৯৬ থেকে এ পর্যন্ত তাঁর সরকার বেশকিছু বিশেষায়িত ইনষ্টিটিউট ও হাসপাতাল গড়ে তুলেছে যার ফলে কর্মসংস্থান যেমন বেড়েছে তেমনি মানুষ সেবা ও চিকিৎসা পাচ্ছে, ।শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি রাস্তা-ঘাট, ব্রীজ, নৌ পথ, রেলপথ, আকাশপথ সহ বিভিন্ন খাতে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত দেশের যে উন্নয়ন হয়েছে তার জন্য আমি জনগণের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ তারাই বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করেছে।তিনি বলেন, “নৌকা মার্কায় ভোট দিয়েই আপনারা এদেশে স্বাধীনতা পেয়েছেন এবং নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজকে এই উন্নয়নটা সম্ভব হয়েছে।”‘দারিদ্রের হার ৪১ ভাগ থেকে ১৮ দশমিক ৭ ভাগে এবং হত দরিদ্রের হার ২৫ দশমিক ৫ ভাগ থেকে ৫ দশমিক ৬ ভাগে নামিয়ে এনেছে তাঁর সরকার’, সেকথা উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ আগামীতে এদেশে কেউ আর হত দরিদ্র বা ভূমিহীন-গৃহহীন থাকবে না। সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঘর করে দেওয়ার পাশাপাশি জীবন মানের উন্নয়নের ব্যবস্থা সরকার করেছে।তিনি তাঁর সরকারের প্রয়াসে ঘরে ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির সুবিধা পৌঁছে দেয়ার উল্লেখ করে এগুলো ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন এবং তাঁর সরকারের করে দেয়া উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি সকল শ্রেণীর জনপ্রতিনিধিদের এ বিষয়ে নজরদারি করার আহবান জানান।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি টিকা দিয়েছে। ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের প্রতিটি নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। কারণ সেই সময়ে ভয়ে কেউই এগিয়ে আসতে চায়নি। এমনকি তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে।তিনি আরও বলেন, করোনার টিকা দেয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।
রাজধানীতে আজ বিএনপির যুব সমাবেশ
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে যুব
সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।এদিকে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকায় একই কর্মসূচি পালন করবে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল। বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
আমদানির ডিম তিন-চার দিনের মধ্যেই আসবে : বাণিজ্যমন্ত্রী
আগামী তিন-চারদিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ রবিবার রাজধানীর ধানমন্ডিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করবে’।তিনি আরও বলেন, ‘আমদানি ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হলো রফতানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে।’
আলু আমদানির অনুমতি দেওয়া হবে কিনা অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘এখনো আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়নি। দেশে আলুর পর্যাপ্ত মজুদ আছে বলে আমাদের কাছে তথ্য আছে। বাজার মনিটরিং চলছে। যদি দাম আরও ঊর্ধ্বগতির দিকে যায় তাহলে কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানির উদ্যোগ নেবে সরকার’।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এবার প্রকৃতির বাধার মুখে ইসরায়েল
ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে মরিয়া হয়ে আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদের মতো স্থাপনাতেও বোমাবর্ষণ করে যাচ্ছে। হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে তখন সংঘাতের সূত্রপাত হয়। এবার গাজায় ইসরায়েলের হামলায় বাধা দিল প্রকৃতি।
জল, স্থল ও আকাশপথে হামলার প্রস্তুতির মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় পিছিয়ে গেল ইসরায়েলের স্থল অভিযান। বৈরী আবহাওয়ার কারণেই গ্রহণ করা হয়েছে এ সিদ্ধান্ত- ৩ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রচণ্ড বৃষ্টিপাতে তেল আবিবের রাস্তাঘাটে পানি জমে গেছে।গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা। তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে গাজার আবহাওয়া মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাত হচ্ছে। ফলে ইসরায়েলি বাহিনী এখনো গাজায় প্রবেশ করছে না। আগামী সপ্তাহ পর্যন্ত পেছাতে পারে স্থলাভিযান। আপাতত নিজ ভূখণ্ড থেকে উপত্যকার দিকে বোমাবর্ষণ এবং বিভিন্ন অভিযান অব্যাহত রাখবে ইসরায়েলি সেনাবাহিনী।ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাজধানী তেলআবিব এবং আশপাশের এলাকায় হচ্ছে প্রবল বৃষ্টিপাত। রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে ফ্রন্টলাইনেও।
বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই গাজায় স্থলপথে হামলার পরিকল্পনা ছিল। তবে, মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ায় উড়ানো যাচ্ছে না ড্রোন। শনাক্ত করা যাচ্ছে না হামাসের গোপন ঘাঁটি; স্থির করা যাচ্ছে না টার্গেট। আকাশপথে যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না- তাই পেছানো হচ্ছে অভিযানের সময়। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে।ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাজধানী তেলআবিব এবং আশপাশের এলাকায় হচ্ছে প্রবল বৃষ্টিপাত। রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে ফ্রন্টলাইনেও।
বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই গাজায় স্থলপথে হামলার পরিকল্পনা ছিল। তবে, মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ায় উড়ানো যাচ্ছে না ড্রোন। শনাক্ত করা যাচ্ছে না হামাসের গোপন ঘাঁটি; স্থির করা যাচ্ছে না টার্গেট। আকাশপথে যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না- তাই পেছানো হচ্ছে অভিযানের সময়। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে।
হাসানুল হক ইনুদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে: কাদের সিদ্দিকী
এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয় বরং মানুষের সেবা করার জন্য কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন জানিয়ে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘হাসানুল হক ইনুদের কারণে বঙ্গবন্ধুকে মরতে হয়েছে।’
আজ রোববার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলটিতে গীতিকার, সুরকার, গায়ক নকুল কুমার বিশ্বাসের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘লতিফ (সিদ্দিকী) ভাইয়ের সঙ্গে আমার সব সময় বিরোধ আছে। মরার আগ পর্যন্ত থাকবে। হাসানুল হক ইনুরা ডাকলে বড়ভাই যাবে। আমি মরলেও যাব না। হাসানুল হক ইনুদের জন্য, জাসদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে। অন্য কারও জন্য নয়।’তিনি বলেন, ‘হাসানুল হক ইনু জিয়াউর রহমানকে ১৭ই নভেম্বরের ক্যু এর মাধ্যমে যেদিন বের করে আনা হয় সেদিন ট্যাংকের ওপর নেচেছিলেন। আমার বোন শেখ হাসিনা তাকে মেনে নিতে পারে, আমি কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর রাজনৈতিক সন্তান, আমি এক দিনের জন্যও তাকে মেনে নেব না।’
মতিয়া চৌধুরী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি মতিয়া চৌধুরীর কথা বলি কারও কারও কষ্ট হয়, কেউ মনে করে এতে শেখ হাসিনা অসন্তুষ্ট হতে পারে, হতেই পারে। শেখ হাসিনার অসন্তুষ্টির জন্য আমি আল্লাহর অসন্তুষ্টি মেনে নেব এই মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করি নাই।’তিনি বলেন, ‘মতিয়া চৌধুরী এখন বুড়ো হয়ে গেছে, তাও গলায় যে জোর! যৌবনকালে তার গলায় কি জোর ছিল তা আমি শুনেছি, আপনারা নাও শুনতে পারেন। শেখ মুজিবের পীঠের চামড়া দিয়ে তিনি ডুগডুগি বাজাবেন, জুতা বানাবেন। সেই মানুষকে দুনিয়ার সবাই মেনে নিতে পারে, আমি মেনে নিতে পারি না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘অনেকেই আমার বিরুদ্ধে রটান আমি বঙ্গবন্ধুর সঙ্গেও তর্ক করেছি। হ্যাঁ, করেছি। কারণ আমি কারও পদলেহনকারী নই। আমি মানুষের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করেছি। আমার বোধ, বুদ্ধি, বিবেচনা অনুযায়ী আমি চেষ্টা করেছি, করছি।’নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এল। আমি বললাম, কয়েক মাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম এখন আমি ‘টেক’ হয়ে গেছি।’
নিষিদ্ধ সাইটে প্রবেশ করলেই শনাক্ত হবে ডিভাইস!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে রুমভিত্তিক ইন্টারনেট সংযোগের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই ইন্টারনেট সংযোগ ব্যবহার করে নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই আইপি এড্রেসের মাধ্যমে ডিভাইস শনাক্ত করবে বাংলাদেশ রিসার্চ এডুকেশন নেটওয়ার্কস (বিডিরিন)। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হবে ওই ডিভাইসের ইন্টারনেট সংযোগ। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংবাদ সম্মেলন কক্ষে আইসিটি সেলের আওয়াতাধীন এ প্রজেক্টের শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এ নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কাছে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছায় দেওয়া। শিক্ষার্থীদের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল যবিপ্রবি প্রশাসন। যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য এ দ্রুতগতির ইন্টাননেট সংযোগ দেওয়া হয়েছে।’
ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, ‘উন্নতমানের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার জন্য এখন এ ইন্টারনেট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এই ইন্টারনেট সংযোগ যেন অপব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুতগতি সম্পন্ন এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গবেষণা, একাডেমিক পড়াশোনা, বিশ্বের সব তথ্য পাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবে শিক্ষার্থীরা।নিষিদ্ধ সাইটে প্রবেশ করলেই শনাক্ত হবে ডিভাইস!
ববিতে শিক্ষার্থী নির্যাতনের বিচার চেয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন
এ সময় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা ছাত্রী হলের রিডিং রুমকে ডিজিটাল করতে উন্নতমানের ফার্নিচার, এসি, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দেন তিনি।
আইসিটি সেলের পরিচালক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে। তবে কেউ অপব্যবহার করলে সেই ডিভাইস অথবা রুমের সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। ল্যান পোর্ট থেকে রাউটারে কীভাবে সংযোগ দিতে হবে সেবিষয়ে ভিডিও প্রকাশ করা হবে যেন শিক্ষার্থীরা নিজেরাই সংযোগ দিতে পারে। তিনি শিক্ষার্থীদের এই ইন্টারনেট সঠিকভাবে ব্যবহারের জন্য অনুরোধ জানান।’
গাজা দখল করা হবে ইসরায়েলের বড় ভুল: বাইডেন
গাজা দখল করলে ইসরায়েল একটি বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
বাইডেন এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের ভূখণ্ডটিতে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।
সাক্ষাৎকারে বাইডেন বলেন, হামাস পুরো ফিলিস্তিন জাতির প্রতিনিধিত্ব করে না।মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা থেকে লোকজনকে বের করার জন্য একটি মানবিক করিডর তৈরির পক্ষে তিনি। এরসঙ্গে সেখানে মানবিক সহায়তা দেওয়াকেও সমর্থন করেন বাইডেন।
তিনি বলেন, ইসরায়েল নিয়ম মেনে যুদ্ধ করবে বলে আমি আত্মবিশ্বাসী।
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর শুরু হয় এ যুদ্ধ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।
Tuesday, 10 October 2023
দেশ বাঁচাতে আরেকবার নৌকায় ভোট দিন
বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে এবং দেশ সেবার জন্য আরেকবার সুযোগ দিতে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেন আবারও জনগণের সেবা করতে পারে সেজন্য নৌকায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করবে এবং আমার দলই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে।’
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় নবনির্মিত ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা পদ্মা সেতু-রেল সেতু দিয়েছে, রাস্তা-ঘাটের উন্নতি করেছে, নৌকা আপনাদেরকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় দিচ্ছে, নৌকাই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে আপনাদের কাছে আমার সেই আবেদন থাকলো।তিনি বিএনপি নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের স্বরূপ উন্মোচন করে বলেন, লুটেরা বিএনপি যে এতিমের অর্থ আত্মসাৎ করেছে, দুর্নীতি করে সাজাপ্রাপ্ত আসামি, মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে দেশে থেকে পালিয়েছে, অর্থ আত্মসাৎকারী, অস্ত্র চোরাকারবারি-এই হলো বিএনপির নেতা। আর জামায়াতে ইসলামী হলো যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধের জন্য শাস্তি পেয়েছে। এরা দেশকে ধ্বংস করে দেবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একমাত্র নৌকা মার্কাই আপনাদের সবরকমের সহযোগিতা দেবে। তাই আপনাদের কাছে আমার এই আহ্বান। তাছাড়া আমি জানি এবারে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, নদী ভাঙন-এসব আমাদের জন্য সমস্যা।
তিনি বলেন, নদী ভাঙন থেকে ফরিদপুর এবং শরীয়তপুরসহ বিভিন্ন এলাকাকে রক্ষা করার জন্য ইতোমধ্যে আমরা নদী ভাঙনরোধে প্রকল্প গ্রহণ করেছি এবং তার কিছু কিছু বাস্তবায়নও শুরু করেছি। কাজেই, সারাদেশের মানুষের কল্যাণের জন্যই আমরা কাজ করে যাচ্ছি।দেশের মানুষের সবধরনের উন্নয়নের জন্য তার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের বিনা পয়সায় বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, প্রতি জেলায় স্কুল ও কলেজ সরকারিকরণ করে দেওয়া হচ্ছে। তাই শিক্ষার্থী সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তারা শিক্ষা-দীক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হয়ে উন্নত বিশ্বের সঙ্গে যেন তাল মিলিয়ে চলতে পারে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ গড়ে উঠবে। আমরা আজকে বয়স্ক ভাতা, বিধবা বা স্বামী পরিত্যক্তা ভাতা দিচ্ছি, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি, মাতৃদুগ্ধ প্রদানকারী কর্মজীবী মহিলাকে ভাতা দেওয়া হচ্ছে, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছি, তাদের জন্য বীরনিবাস করে দিচ্ছি, হিজড়া, বেদে, কুষ্ঠরোগী কেউ বাদ যাচ্ছে না। কমিউনিটি ক্লিনিকে ২০ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভূমিহীনদের বিনা পয়সায় ঘর করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি।
তার সরকার উন্নয়নশীল দেশের কাতারে দেশকে এনেছে যেটি ২০২৬ সাল থেকে কার্যকর হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এত দিনরাত পরিশ্রম করে এই দেশের এত যে উন্নতি করেছি-হাজার হাজার মাইল রাস্তা-ঘাট, গ্রামে গ্রামে কাঁচা রাস্তা খুব কমই আছে। যা আছে আগামীতে তাও করে দেব, রেল সম্প্রসারণ করছি, নৌপথ নদী ড্রেজিং করে চওড়া করছি, বিমান কিনে নতুন নতুন বিমান পথ চালু করেছি। বাংলাদেশকে সার্বিকভাবে উন্নয়ন করেছি। সারাবিশ্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কারণ, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে বলেই এটা সম্ভব হয়েছে।জনগণের প্রয়োজনে তাদের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে তার দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও সব ধরনের সহযোগিতা করেছেন। অনেকে সেজন্য জীবনও উৎসর্গ করেছেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে হামাস
ইসরায়েলে আবারও নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার পর থেকে গাজা উপত্যকা থেকে একসঙ্গে কয়েকশ রকেট ছোড়া হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা। আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে গাজার এ সশস্ত্র বাহিনী।
আসকেলন থেকে বিবিসির সাংবাদিক অ্যালিস কাডি জানান, হামলার আগে তিনিসহ অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান। নতুন করে হামাস রকেট ছোড়ার পর সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং পরবর্তীতে কি হবে— এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।
তিনি আরও জানান, গত কয়েক মিনিটে তারা রকেট বিস্ফোরণের অনেক শব্দ শুনতে পেয়েছেন। হামলার কয়েক মিনিট আগে থেকেই সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মোবাইল ফোনে অব্যাহতভাবে বার্তা পাঠানো হয়।
গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
হিজাব পরায় ছাত্রীকে সৌদি আরবে যাওয়ার পরামর্শ
হিজাব পরিধান করে ভাইভা বোর্ডে যাওয়ায় একজন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. নাসিরউদ্দীন মুন্সীর বিরুদ্ধে। এ সময় তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্ণ হিজাব পালন করতে সৌদি আরবের মতো দেশে যাওয়ারও পরামর্শ দেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভাগে চলমান মাস্টার্সের ভাইভা বোর্ডে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, ‘ভাইভা চলাকালীন সময়ে একপর্যায়ে ড. নাসিরুদ্দীন মুন্সী ভুক্তভোগী ছাত্রীকে বলেন, কেন তুমি হিজাব পরো? কেন তুমি প্রেজেন্টেবল না? তোমার মন মানসিকতা এমন নিচু কেন?’
এ সময় হিজাব নিয়ে বাড়াবাড়ি করাতে অপর একজন শিক্ষক প্রতিবাদ জানিয়ে বোর্ড থেকে বের হয়ে যান। পরবর্তীতে বুঝিয়ে সেই শিক্ষককে বোর্ডে ফিরিয়ে এনে ভাইভা শেষ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, আমি তোমার অভিভাবক হিসেবে বলছি। তোমার যা পোশাক, তাতে তো লোকে তোমাকে জঙ্গিও ভাবতে পারে। ইসলাম তো ফ্লেক্সিবল এ ক্ষেত্রে। তুমি যদি এ রকমই থাকতে চাও, তাহলে তোমার সৌদি আরবের মতো দেশগুলোতে যাওয়া উচিৎ। কিন্তু আজকাল সৌদির মেয়েরাও তো মুখ বের করে রাখে। হিজাব পরলে তো তুমি জঙ্গিও হতে পারো।অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. নাসিরউদ্দীন মুন্সী বলেন, কয়েকজন শিক্ষার্থী হিজাব পড়ে ভাইভা দিতে এসেছে। আমি তাদেরকে বললাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম রয়েছে ভাইভাবোর্ডে হিজাব খুলবা কিনা? তারা হিজাব খুলতে ইচ্ছুক হয়নি। আমি তাদের একজনকে বললাম বিসিএস বা অন্যান্য চাকরির ভাইবা বোর্ডে হিজাব খুলতে হবে। ধর্মীয় ব্যাপারটা আরো লিবারেল। মসজিদে নববীতেও মুহাম্মদ (স.) বিধর্মীদেরকে নিয়ে মিটিং করেছেন, এসব বিষয় ধর্মীয় দৃষ্টিভঙ্গির ব্যাপার। পরে আমরা হিজাব না খোলা অবস্থায় তার ভাইভা নেই। এরপর একজন হিজাব পরিহিতা একজন শিক্ষিকা আসেন, ওনাকে দেখিয়ে বলি দেখো ওনাকে কত সুন্দর লাগতেছে। হিজাব পরিশীলিত বিষয়, এটা পরলে জঙ্গি হবে কেন বলবো? একজন শিক্ষার্থী শুধু চোখ দেখিয়ে আসে তখনতো আমরা চিনতে পারি না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মেও আছে ভাইভা বোর্ডে মুখ দেখাতে হবে।তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি খোলামেলা শব্দ বলেছি কিন্তু তারা উলঙ্গ হিসেবে ব্যবহার করেছে। তাদের কাছে শব্দের ব্যবহারে খোলামেলাই উলঙ্গ মনে হতে পারে। পরে আমাদের নিজেদের মধ্যে একজন সহকর্মী বলে ‘এটা তার পার্সোনাল ব্যাপার’। আমি বলেছি এটা অবশ্যই ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে তো বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানতে হবে। পরে তিনি আবার চলে এসেছেন। আমি ২৮ বছরের শিক্ষকতা জীবনে এমন হয় নাই। তারা আমার সন্তানের মতো। নিশ্চয়ই তাদের কোনো মোটিভ আছে। আমাকে ইচ্ছাকৃতভাবে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে।
এই সমস্যার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হিজাব পরিধান করে ভাইভা দেয়া অ্যালাউ করুক আমার কোনো আপত্তি নাই। বিশ্ববিদ্যালয়ের নিয়ম আমাদেরকে জটিলতায় ফেলছে, তাদের কাছে আমাদের স্বচ্ছ থাকতে হয় ফলে দায়বদ্ধতা থেকে হিজাব খোলার কথা আমাদেরকে বলতে হয়। বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম একটা বিতর্ক ইস্যুর সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের এমন কোনো নিয়ম থাকার দরকার নেই, এরকম নিয়ম বরং আমাদের বিপদে ফেলছে।ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও সহনশীল জায়গা, আমরা প্রতিটি দর্শন, মূল্যবোধকে শ্রদ্ধা করি। এ ধরনের রূঢ় কথা একবারেই গ্রহণযোগ্য নয়। তবে আমার সন্দেহ যারা অভিযোগ করেছে তাদেরকে কেউ উসস্কানি দিচ্ছে বিধায় এ বিষয়টি প্রতিনিয়ত ঘটতেছে। যারা হিজাব পরিধান করবে তারা পরিধান করুক তবে যখন যে নিয়ম আছে তা মানতে হবে। পরিচয় শনাক্তকরণে অন্যারা যে নিয়ম মানছে তা সবাইকেই মানতে হবে।
শিক্ষার্থীদের দাবি অনুসারে পরিচয় শনাক্তকরণে বিকল্প ব্যবস্থা নিবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিকল্প নয়, পরিচয় শনাক্তকরণে সারা পৃথিবীব্যাপী এখন যে নিয়ম আছে সেটাই উত্তম।
উল্লেখ্য যে, এর আগেও গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁনের বিরুদ্ধে হিজাব পরিধান করায় নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ আসে। যার পরিপ্রেক্ষিতে ৩০ আগস্ট বিক্ষোভ সমাবেশ ও উপাচার্য বরাবর সাতদফা সংবলিত স্মারকলিপি প্রদান করে ঢাবি শিক্ষার্থীরা।
দুই মাসে পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে দুই মাসে বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বৃহস্পতিবার (৩১ আগস্ট) কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজের শিক্ষকরা জানান, স্কুল কলেজে মেয়েরা মোবাইল নিয়ে আসে। চিতলমারীতে শতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যায়। আবার অনেকে কোচিং সেন্টারের নামে বাইরে থেকে ফেসবুকে সময় কাটায়।
অধ্যক্ষ মো. বাবুল মিঞা বলেন, অনেকেই সম্মানের জন্য সত্য কথা স্বীকার করেন না। তবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। উঠতি বয়সী মেয়েরা প্রলোভনে পড়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর পরিবারের অজান্তেই পালিয়ে যায়। জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।তিনি আরও জানান, কিছুদিন আগে এক পেয়েকে পুলিশের সহায়তা উদ্ধার করা হয়। কিন্তু মাত্র সাত দিনের মাথায় আবার সে পালিয়ে যায়। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই প্রয়োজন।
দেবরের মৃত্যুর খবরে মারা গেলেন ভাবিও
অসুস্থ হয়ে মারা যান ফজলুর রশিদ (৩৮) নামের এক ব্যক্তি। তাঁর মৃত্যুর খবর দেওয়া হয় ভাই-ভাবিকে। এই খবরে ঢাকা থেকে বাড়ির উদ্দশে যাত্রা করেন তাঁরা (ভাই-ভাবি)। পথেই অসুস্থ হয়ে পড়েন ভাবি রোজিনা বেগম (৪১)। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাটোরের বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তাঁরা। এদিকে দেবরের পর ভাবির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভাই ও স্ত্রীকে হারিয়ে বজলুর রশিদের আহাজারি যেন থামছেই না।
আরো পড়ুন নিজের চোখে উন্নয়ন দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না: জামালপুরের ডিসি
পরিবার ও স্থানীয়রা জানান, ফজলু গত সোমবার সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় তমালতলা হাটে সবজি বিক্রি করেন। বাড়ি ফিরে রাত সাড়ে ১০টায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক পল্লি চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানানো হয়।
আরো পড়ুন কাল জুয়েলের বিয়ে, আজ সড়ক দুর্ঘটনায় গেল প্রাণ
পরিবার ও স্থানীয়রা আরও জানান, দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি। ওই অবস্থায় দ্রুত ঢাকা থেকে বাসে রওনা দেন তাঁরা। পথে গাজীপুর কালিয়াকৈর এলাকায় পৌঁছালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন স্বামী বজলুর সেখানকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকালে লাশ বাগাতিপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়েছে।
Monday, 9 October 2023
মসজিদে বিয়ের অনুষ্ঠান, ডিজে গানের তালে উদ্দাম নাচ
সজিদে আয়োজন করা হয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে চলেছে গান, ডিজে গানের তালে হয়েছে উদ্দাম নাচ। এমন ঘটনা ঘটেছে মিসরে। যা নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এমন বিতর্কিত ঘটনাটি ঘটেছে মিসরের ঐতিহাসিক মোহাম্মাদ আলি মসজিদে। এটি দেশটির সালাহ আল দিন দুর্গের কাছে অবস্থিত।
এবার ভারতীয় কূটনীতিককে কানাডা ছাড়ার নির্দেশ
শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই ভারতের একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দেশটি।
আবারও কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অবনতির পথে রয়েছে। কানাডা জানিয়েছে, তারা এক ভারতীয় কূটনীতিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। তবে ওই কূটনীতিকের নাম তারা প্রকাশ করেনি। অভিযোগ, চলতি বছর জুনে ভারতের বিচ্ছিন্নতাবাদী শিখ নেতাকে খুন করা হয়েছিল। ওই কূটনীতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। খবর ডয়েচে ভেলের।
কানাডার বক্তব্য, এ হত্যাকাণ্ড তাদের দেশের সার্বভৌমত্বের বিরোধী। কোনোভাবেই এ ঘটনা তারা মেনে নেবে না। সে কারণেই ওই কূটনীতিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার ‘বন্ধু’ দেশের তালিকায় বাংলাদেশ
সম্প্রতি ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়া। যে তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, তালিকায় থাকা ৩০ দেশকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে।


.jpg)

