BREAKING NEWS

Monday, 9 October 2023

দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 


কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধায় জেলা

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটক সব নেতাকর্মীকে মুক্তিদান, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও মো. ফয়সাল কবির, ছাত্রশিবির জেলা সেক্রেটারি ওমর সানি, শহর জামায়াত সেক্রেটারী মো. আবু এইচ আকন্দ প্রমুখ।

দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আজ ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ
কুড়িগ্রাম

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা

কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে মিছিলটি শহরের কলাপাড়া মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, সদরের নায়েবে আমির মো. নুরুদ্দিন, সেক্রেটারি বুরহানউদ্দিন সুমন, সদরের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রহমান, শহরের ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির জেলা উত্তরের সেক্রেটারি শাহরিয়ার মাহমুদ শাকিল এবং জেলা দক্ষিণের সেক্রেটারি মাহবুবুর রহমান ফকির প্রমুখ।


Share this:

Post a Comment

Pages

Newest Posts

 
Copyright © 2014 Viral Bangla News. Template Designed by OddThemes - Videopiar