BREAKING NEWS

Monday, 9 October 2023

এবার ভারতীয় কূটনীতিককে কানাডা ছাড়ার নির্দেশ

 


শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই ভারতের একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দেশটি।

আবারও কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অবনতির পথে রয়েছে। কানাডা জানিয়েছে, তারা এক ভারতীয় কূটনীতিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। তবে ওই কূটনীতিকের নাম তারা প্রকাশ করেনি। অভিযোগ, চলতি বছর জুনে ভারতের বিচ্ছিন্নতাবাদী শিখ নেতাকে খুন করা হয়েছিল। ওই কূটনীতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। খবর ডয়েচে ভেলের।

কানাডার বক্তব্য, এ হত্যাকাণ্ড তাদের দেশের সার্বভৌমত্বের বিরোধী। কোনোভাবেই এ ঘটনা তারা মেনে নেবে না। সে কারণেই ওই কূটনীতিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Share this:

Post a Comment

Pages

Newest Posts

 
Copyright © 2014 Viral Bangla News. Template Designed by OddThemes - Videopiar