BREAKING NEWS

Most Read This

Stay With US

Tuesday, 24 October 2023

মাত্র ১ লক্ষ টাকায় সরকারি ভাবে Ireland E Permit Visa প্রদান চলছে - Apply Europe Work Visa

Monday, 23 October 2023

১১৬৮ বল পর পাওয়ার প্লেতে পাকিস্তানের ছক্কা

চেন্নাই, ২৩ অক্টোবর ২০২৩  : এ বছর ওয়ানডেতে ১১৬৮ বল খেলার পর প্রথম পাওয়ার প্লে, অর্থাৎ প্রথম ১০ ওভারে ছক্কা মারতে পেরেছে  পাকিস্তানী ব্যাটাররা।
ওয়ানডে বিশ^কাপের ২২তম ম্যাচে আজ চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে  টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে আফগান পেসার নাভিন উল হকের তৃতীয় বলে ছক্কা মারেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এর মাধ্যমে এ বছর ২০ ইনিংস ও ১১৬৮ বল পর প্রথম পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
তবে সর্বশেষ গত বছরের জুনে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে ছক্কা মেরেছিলো পাকিস্তান। সব মিলিয়ে ২২ ইনিংস ও ১৩৬২ বল পর পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
অবশেষে বিশ^কাপে এসে আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটে পাকিস্তানের।

গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

রাওয়ালপিন্ডি, পাকিস্তান, ২৩ অক্টোবর, ২০২৩ (ডেস্ক) : পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সোমবার গোপন নথি ফাঁসের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দেশটির একজন প্রসিকিউটর এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাহ খাওয়ার বলেন, এই মামলায় ‘আজ তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে।’ ওই কারাগারে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে।
দুর্নীতির দায়ে গত আগস্টে সাবেক এই ক্রিকেটারকে তিন বছরের কারাদ- দিলেও পরে তার সাজা বাতিল করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত আরো গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
সরকারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়, এই মামলা ক্যাবল ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। এই ব্যাপারে খান প্রমাণ হিসেবে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সামরিক বাহিনী ইমরান খানের এমন দাবি প্রত্যাখান করেছে।
খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।
খানের আইনজীবীরা বলেন, এই মামলায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদ-ের বিধান রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে দু’টি ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

ব্রাহ্মণবাড়ীয়া, ২৩ অক্টোবর, ২০২৩ : কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ বাসসকে জানান, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Monday, 16 October 2023

ঢাকা অবরোধ করলে ‘শাপলা চত্বরের চেয়ে’ করুণ পরিণতি: বিএনপিকে কাদের

আওয়ামী লীগ নেতা বলেন, “বিদেশি সমীক্ষা এসে পড়েছে, বাংলাদেশের ৭০ ভাগ লোক আওয়ামী লীগকে সমর্থন করে”

<div class="paragraphs"><p>সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।</p></div>
সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারবিরোধী ‘চূড়ান্ত আন্দোলনে’ বিএনপি ঢাকা অবরোধের মতো কর্মসূচি দিতে চাইলে ‘পরিণতি’ ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের কাহিনি স্মরণ করিয়ে বলেছেন, বিএনপির পরিণতি ‘এর চেয়ে খারাপ হবে’।

সোমবার বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা।

কাদের বলেন, "আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। লুকিয়ে, চুরি করে ঢুকছ? এরপরে পালাবার পথ পাবে না।”

এক দশক আগে হেফাজতের ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির কথা স্মরণ করে আওয়ামী লীগ নেতা বলেন, “শাপলা চত্বরে থেকে কী হলো শেষ রাতে? পালিয়ে গেল না? আমি বলতে চাই না, আরও করুণ পরিণতি হবে বিএনপির। শেখ হাসিনা মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।"

১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে ২০১৩ সালের ৫ মে বিকেলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলামীর নেতা-কর্মীরা। সরকার পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে ‘না সরার’ ঘোষণাও দেয়। তবে মধ্যরাতে র‌্যাব, পুলিশ, বিজিবির যৌথ অভিযানে হেফাজত-কর্মীদের সরিয়ে দেওয়া হয়। এরপর ধর্মভিত্তিক সংগঠনটি ঢাকায় আর বড় কর্মসূচি নিয়ে আসতে পারেনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ে দুর্গা পূজার পর থেকে ‘চূড়ান্ত আন্দোলনে’ নামতে বিএনপি যে ঘোষণা দিয়েছে, সেখানে ঢাকা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সরকার পতনের দাবিতে গত বছরের ডিসেম্বরে বিএনপির আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে কাদেরের বক্তব্যে।বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন, "খেলা হবে, ছাড় দেব না ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। আওয়ামী লীগের অ্যাকশান, যুবলীগের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশন।”বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা।আগামী ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগও রাজধানীতে জমায়েত করবে বলেও জানান কাদের। তিনি বলেন, “‘চুরি করে’ এসে ঢাকায় আত্মীয় স্বজনের বাসায়, অতিরিক্ত কাপড় আনতে বলেছেন ফখরুল। তখন আমরা কি ললিপপ খাব?”

নেতা-কর্মীদের কাদের বলেন, "১৮ তারিখ আরও বেশি করে আসতে হবে। আন্দোলনের নবতর পথযাত্রার সূচনা করব, আন্দোলনের মিছিল নিয়ে বয়ে যাব বিজয়ের বন্দরে।”

‘মিথ্যা কথা আর কত বলবা’, ফখরুলকে প্রশ্ন

পশ্চিমা দেশগুলো থেকে ‘সাহস পাওয়ার’ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রেখেছেন, সেটি নিয়েও প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, " ফখরুল বলেন পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে নাকি বিএনপিকে সাহস যোগাচ্ছে? আমরা এটা জানি না, এখবর হাছা না মিছা? মিথ্যা কথা আর কত বলবা ফখরুল?

"পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, যারা বিদেশে কথা বলেছে, তারা বলেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এ কথা আমেরিকাও বলেছে, এ কথা ইউরোপও বলেছে। ফখরুল কোথা থেকে মিছা, আজগুবি খবর নিয়ে আসল?"

আগের দিন রাজধানীতে দলীয় এক কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, “একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে যে, আমরা একা নই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, পশ্চিমা বিশ্ব তারা কমিটেড টু ডেমোক্রেসি… এটার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তাদের যে কমিটমেন্ট আছে গণতন্ত্রের প্রতি, সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, এটা অস্বীকার করার উপায় নেই।“

জবাবে ওবায়দুল কাদের বলেন, "ফখরুল সাহস পাচ্ছেন বিদেশ থেকে, আমরা বাংলাদেশের জনগণের সমর্থনে সাহস পাচ্ছি। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ সঙ্গে আছে, ততক্ষণ ভয় নেই।

“বিদেশি সমীক্ষা এসে পড়েছে, বাংলাদেশের ৭০ ভাগ লোক আওয়ামী লীগকে সমর্থন করে।”

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলও বক্তব্য রাখেন।

যুব সমাবেশের অনুষ্ঠান সঞ্চালনা করের সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।


জ্যাম্পার লেগ স্পিনে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস

 

দুই ওপেনারের শতক ছোঁয়া জুটির পরও ২০৯ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা।

<div class="paragraphs"><p>অ্যাডাম জ্যাম্পা আরেকটি উইকেট নেওয়ার পর তাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট</p></div>
অ্যাডাম জ্যাম্পা আরেকটি উইকেট নেওয়ার পর তাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট

গাজা দখল হবে ‘মারাত্বক ভূল’ : জো বাইডেন

 



ওয়াশিংটন, ১৬ অক্টোবর, ২০২৩ (এএফপি): ইসরাইল অবিরাম হামলা চালিয়ে অবরুদ্ধ গাজা

উপত্যাকাকে পরিণত করেছে মৃত্যুকূপে। ইসরাইলি হামলায় এই পর্যন্ত গাজার ২ হাজার ৬শ’ ৭০ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে নারী-পুরুষ ও শিশুসহ ৯ হাজার ৬শ’ জন।     
ফিলিস্তিনি ভূখ-ে সম্ভাব্য স্থল অভিযান চালানোর অপেক্ষায় নেতানিয়াহুর সরকারের সামরিক বাহিনী। গাজা ছেড়ে যেতে ফিলিস্তিনিদেরকে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর পরই স্থল, আকাশ ও সমুদ্র - তিন পথেই ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরাইল।
মার্কিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নেতানিয়াহু সরকারকে সতর্ক করেন বাইডেন। খবর এএফপি’র
এএফপি’র সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিবিএস নিউজ’কে এক ঘন্টার প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, গাজায় যা ঘটেছে, আমার দৃষ্টিতে তাহলো হামাস এবং হামাসের বন্ধুরা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।
আমি মনে করি, ‘ইসরাইলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল। কিন্তু ভেতরে প্রবেশ করে হিজবুল্লাহ ও হামাসের মতো বিদ্রোহীদের ধ্বংস করে দেওয়া প্রয়োজন।  
গাজার মানুষদের ছেড়ে যাওয়ার জন্য একটি মানবিক করিডোর তৈরি করতে এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সমর্থন করেছেন বাইডেন। তবে ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালানো হামাসকে নির্মূল করা দরকার।
হামাসের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়ে মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না। আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। আমি নিশ্চিত যে, ইসরাইল জেণেভা কনভেনশন মেনেই কাজ করবে।  
তবে বাইডেন ইসরাইলের জন্য প্রথমে একবার রণতরী পাঠিয়েছেন এবং এখন আবারো রণতরী পাঠিয়ে দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।র্ ইসরাইলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন বাইডেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি এবং তারা প্রেসিডেন্টের ভ্রমণ সম্পর্কে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না।
তবে বাইডেনের সফর ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের বড় বার্তা হিসেবেই দেখা হবে। যদিও বাইডেন হামাসের সঙ্গে সংঘাত ইস্যুতে সংযমের আহ্বান জানিয়ে আসছেন।  
এদিকে উত্তর গাজার ইসরাইলি সীমানার কাছে বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। গাজাকে ঘিরে রয়েছে শত শত ইসরায়েলি সাঁজোয়া যান ও ভারী সামরিক সরঞ্জাম। এছাড়া গাজার আকাশে উড়ছে ইসরাইলের যুদ্ধ বিমান।
১৪ অক্টোবর শনিবার রাতে ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘বিস্তৃত পরিসরের’ গাজায় অভিযান চালানো হবে। তবে কবে, কখন এটি শুরু হবে সেটি নিশ্চিত করেনি দখলদারদের সেনা।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি রোববার জানান, খুব শিগগিরই গাজায় প্রবেশ করবে তাদের সেনারা এবং গাজায় গিয়ে হামাসকে ধ্বংস করবে তারা।

ঢাকা মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে আরো উন্নত করা হবে : প্রধানমন্ত্রী


 ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৩ (ডেক্স) :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালকে আরো আধুনিক ও উন্নত  করা হবে।

তিনি বলেন, "আমরা যদি ভবিষ্যতে জাতির সেবা করার আর একটি সুযোগ পাই, ইনশাআল্লাহ, আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ডিএমসিএইচ) এবং প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালের আরও উন্নয়ন করব।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাস্থ্য ও পরিকার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ কার্যক্রমের ৪র্থ পর্যায়ে ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ’কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধনকালে দেয়া ভাষণে একথা বলেন।
তিনি একই অনুষ্ঠানে পানি সম্পদ মণন্ত্রণালয়ের ৮০টি উন্নয়ন প্রকল্প ও পুন:খননকৃত ৪৩০টি ছোট নদী-খাল-জলায়ের উদ্বোধন এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটিকে ৪ থেকে ৫ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, কোভিড-১৯ না এলে এবারই তাঁর সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নের কাজ সম্পন্ন করে ফেলতো।
প্রধানমন্ত্রী কোভিডের ভ্যাকসিন আগে আনার জন্য, গবেষণার জন্য ১২শ’ কোটি টাকা অগ্রিম প্রদান, অনেক উন্নত দেশ না পারলেও বিনামূল্যে এ দেশের মানুষকে কোভিড ভ্যাকসিন প্রদান, টিকা সংরক্ষণে উন্নত শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা করা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান, তাদের জন্য আলাদা ভাতা প্রদান, পৃথক আবাসন ব্যবস্থা করা, তাদের নিরাপত্তার জন্য কোভিড প্রতিরোধী সুরক্ষা স্যুট আমদানী, টিকা প্রদান প্রক্রিয়ার ব্যয় এবং জনগণকে বাঁচাতে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের খতিয়ান তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, আমদানী-রপ্তানি বন্ধ থাকায় এবং রিজার্ভে টাকা জমা পড়ায় আমরা দুহাতে টাকা খরচ করে মানুষকে বাঁচিয়েছি।
তিনি বলেন, এসব খাতে অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় অনেক কাজ আমরা শুরু করতে পারিনি। ইনশাল্লাহ, আগামীতে সুযোগ পেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে যেমন উন্নত করবো তেমনি প্রত্যেকটি জেলা ও উপজেলার  হাসপাতালগুলোকে আমরা আরো উন্নত করবো।
সারাদেশে ডাক্তার-নার্সদের আবাসনে সরকার উন্নত বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ শুরু করেছে, ভবিষ্যতে আরো করে দেয়া হবে। আগামীতে সুযোগ পেলে চিকিৎসার ক্ষেত্রে কোনরকম অবহেলা যেন না হয়, সে ব্যবস্থা তাঁর সরকার করে দেবে।
‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ কার্যক্রমের ৪র্থ পর্যায়ে এদিন ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ’কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন সহ দেশে এখন ২শ’টি ‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ করা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এরফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন চক্ষুসেবা পাচ্ছে। এ পর্যন্ত ২০ লাখ জনগণ এর সেবা গ্রহণ করেছে। ফলে অকাল অন্ধত্ব থেকে অনকেইে মুক্তি পেয়েছে, অনেক দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কমিউনিটি ক্লিনিকে এই সেবার ব্যবস্থা করা হবে।যশোরের শার্শা উপজেলা, পাবনার সাঁথিয়া উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সংশ্লিষ্টরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।প্রধানমন্ত্রী গত ১৫ বছরে বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনা সমন্বিত "জয়যাত্রা" নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর দুটি পৃথক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।বিএনপি’র চিন্তার দৈন্যতা ও স্বার্থপরতার  উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কমিউনিটি ক্লিনিক করেছে। এগুলোতে যারা চিকিৎসা নেবে তারা আওয়ামী লীগকে ভোট দিতে পারে সে আতংকে খালেদা জিয়া ২০০১ পরবর্তি সময় ক্ষমতায় এসে জনস্বার্থের কথা চিন্তা না করে ’৯৬ পরবর্তি সময়ে তাঁর সরকার প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। এখন সারাদেশে ৫ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখান থেকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদানসহ নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এসব কমিউনিটি ক্লিনিক যাতে আর কেউ বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে দেয়া হয়েছে।তিনি বলেন, দেশে কোন মেডিকেল বিশ^বিদ্যালয় ছিলনা। বিএসএমএমইউ প্রতিষ্ঠা করার সময় বিএনপি’র ডাক্তারদের অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। কিন্তু দেশে এখন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সহ মোট ৫টি মেডিকেল বিশ^দ্যিালয় রয়েছে। আমাদের লক্ষ্য প্রত্যেক বিভাগেই একটি মেডিকেল বিশ^বিদ্যালয় করে দেব। কারণ আমাদের ডাক্তার, নার্স ও দক্ষ জনশক্তির পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে গবেষণারও প্রয়োজন। সেজন্য আলাদা ফান্ডও দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, ’৯৬ থেকে এ পর্যন্ত তাঁর সরকার বেশকিছু বিশেষায়িত ইনষ্টিটিউট ও হাসপাতাল গড়ে তুলেছে যার ফলে কর্মসংস্থান যেমন বেড়েছে তেমনি মানুষ সেবা ও চিকিৎসা পাচ্ছে, ।শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি রাস্তা-ঘাট, ব্রীজ, নৌ পথ, রেলপথ, আকাশপথ সহ বিভিন্ন খাতে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত দেশের যে উন্নয়ন হয়েছে তার জন্য আমি জনগণের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ তারাই বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করেছে।তিনি বলেন, “নৌকা মার্কায় ভোট দিয়েই আপনারা এদেশে স্বাধীনতা পেয়েছেন এবং নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজকে এই উন্নয়নটা সম্ভব হয়েছে।”‘দারিদ্রের হার ৪১ ভাগ থেকে ১৮ দশমিক ৭ ভাগে এবং হত দরিদ্রের হার ২৫ দশমিক ৫ ভাগ থেকে ৫ দশমিক ৬ ভাগে নামিয়ে এনেছে তাঁর সরকার’, সেকথা উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ আগামীতে এদেশে কেউ আর হত দরিদ্র বা ভূমিহীন-গৃহহীন থাকবে না। সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঘর করে দেওয়ার পাশাপাশি জীবন মানের উন্নয়নের ব্যবস্থা সরকার করেছে।তিনি তাঁর সরকারের প্রয়াসে ঘরে ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির সুবিধা পৌঁছে দেয়ার উল্লেখ করে এগুলো ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন এবং তাঁর সরকারের করে দেয়া উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি সকল শ্রেণীর জনপ্রতিনিধিদের এ বিষয়ে নজরদারি করার আহবান জানান।

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী



 আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি টিকা দিয়েছে। ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের প্রতিটি নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। কারণ সেই সময়ে ভয়ে কেউই এগিয়ে আসতে চায়নি। এমনকি তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। 

তিনি আরও বলেন, করোনার টিকা দেয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।

রাজধানীতে আজ বিএনপির যুব সমাবেশ



সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে যুব 

সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকায় একই কর্মসূচি পালন করবে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল। বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

আমদানির ডিম তিন-চার দিনের মধ্যেই আসবে : বাণিজ্যমন্ত্রী


আগামী তিন-চারদিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রবিবার রাজধানীর ধানমন্ডিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করবে’।

তিনি আরও বলেন, ‘আমদানি ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হলো রফতানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে।’ 

আলু আমদানির অনুমতি দেওয়া হবে কিনা অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘এখনো আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়নি। দেশে আলুর পর্যাপ্ত মজুদ আছে বলে আমাদের কাছে তথ্য আছে। বাজার মনিটরিং চলছে। যদি দাম আরও ঊর্ধ্বগতির দিকে যায় তাহলে কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানির উদ্যোগ নেবে সরকার’।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এবার প্রকৃতির বাধার মুখে ইসরায়েল


পবিত্র কোরআন শরিফে ফিলিস্তিনকে উল্লেখ করা হয়েছে বরকতময় ও পবিত্র ভূমি হিসেবে। অথচ গত সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা শুরু করে।

ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে মরিয়া হয়ে আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদের মতো স্থাপনাতেও বোমাবর্ষণ করে যাচ্ছে। হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে তখন সংঘাতের সূত্রপাত হয়। এবার গাজায় ইসরায়েলের হামলায় বাধা দিল প্রকৃতি।

জল, স্থল ও আকাশপথে হামলার প্রস্তুতির মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় পিছিয়ে গেল ইসরায়েলের স্থল অভিযান। বৈরী আবহাওয়ার কারণেই গ্রহণ করা হয়েছে এ সিদ্ধান্ত- ৩ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রচণ্ড বৃষ্টিপাতে তেল আবিবের রাস্তাঘাটে পানি জমে গেছে।গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা। তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে গাজার আবহাওয়া মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাত হচ্ছে। ফলে ইসরায়েলি বাহিনী এখনো গাজায় প্রবেশ করছে না। আগামী সপ্তাহ পর্যন্ত পেছাতে পারে স্থলাভিযান। আপাতত নিজ ভূখণ্ড থেকে উপত্যকার দিকে বোমাবর্ষণ এবং বিভিন্ন অভিযান অব্যাহত রাখবে ইসরায়েলি সেনাবাহিনী।ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাজধানী তেলআবিব এবং আশপাশের এলাকায় হচ্ছে প্রবল বৃষ্টিপাত। রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে ফ্রন্টলাইনেও।

বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই গাজায় স্থলপথে হামলার পরিকল্পনা ছিল। তবে, মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ায় উড়ানো যাচ্ছে না ড্রোন। শনাক্ত করা যাচ্ছে না হামাসের গোপন ঘাঁটি; স্থির করা যাচ্ছে না টার্গেট। আকাশপথে যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না- তাই পেছানো হচ্ছে অভিযানের সময়। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে।ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাজধানী তেলআবিব এবং আশপাশের এলাকায় হচ্ছে প্রবল বৃষ্টিপাত। রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে ফ্রন্টলাইনেও।

বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই গাজায় স্থলপথে হামলার পরিকল্পনা ছিল। তবে, মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ায় উড়ানো যাচ্ছে না ড্রোন। শনাক্ত করা যাচ্ছে না হামাসের গোপন ঘাঁটি; স্থির করা যাচ্ছে না টার্গেট। আকাশপথে যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না- তাই পেছানো হচ্ছে অভিযানের সময়। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে।

Pages

Newest Posts

DX

 
Copyright © 2014 Viral Bangla News. Template Designed by OddThemes - Videopiar