BREAKING NEWS

Monday, 9 October 2023

শিবিরকে বাদ দিয়ে ১৯ ছাত্রসংগঠন নিয়ে গঠন হচ্ছে ছাত্রঐক্য



সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে মত বিনিময় সভা করেছে ১৯ ছাত্র সংগঠন। তবে এই মতবিনিময় সভায় ছিলো না ছাত্রশিবির। রবিবার (২৭ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংগঠনগুলো ছাত্র ঐক্য গঠনের বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিল ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্রঐক্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ভাসানী ছাত্র পরিষদ, ছাত্র মিশন, জাগপা ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), ছাত্র ফোরাম ও জাতীয় ছাত্র সমাজের (জাতীয় পার্টি,কাজী জাফর) প্রতিনিধিবৃন্দ।

 

Share this:

Post a Comment

Pages

Newest Posts

 
Copyright © 2014 Viral Bangla News. Template Designed by OddThemes - Videopiar